প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০ ৯:৩৪ এএম

রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলিতে পথচারী পারাপারের একটি ওভারপাস ধসে কমপক্ষে ৩৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। খবর জিনহুয়া নেটের।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ৪ মিটার উঁচু ও ৩৫ মিটার লম্বা এই ওভারপাসটি একটি ওয়ার্কশপের ওপর আছড়ে পড়ে। আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

কেন এই ওভারপাস ধসে পড়লো সেটা তদন্ত করতে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ...

দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল

দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী ...