প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ ১০:১৬ এএম

অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ’ওনাব’-এর নির্বাচনে নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদক মোঃ মহসিন হোসেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সাধারণ সভা হওয়ার পর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া নির্বাচনে ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব। যুগ্ম সম্পাদক মো: সিদ্দিকুর রহমান ও মো: আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো: মোস্তাকিম সরকার।

নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, হামিদ মো: জসিম, মহসিন হোসেন, অয়ন আহমেদ এবং খোকন কুমার রায়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র ফরিদ হোসেন, গ্লোবাল টিভির সৈযদ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম।

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...