
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা জামায়াত অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা -৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার আল গিফারী, কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমান, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল্লাহ, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মো: আবু সাঈদ, উত্তর বেদকাশি ইউনিয়ন আমীর মাস্টার জিএম নুর কামাল, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা, ন্যায়বিচার, সততা ও আদর্শিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের মূল শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, দেশপ্রেম ও আদর্শের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নৈতিক ও সৎ নেতৃত্বের প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, “বিজয় দিবস কেবল আনন্দের নয়, বরং আত্মসমালোচনা ও দায়িত্ববোধ জাগ্রত করার দিন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এছাড়াও আলোচনা সভায় জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত