প্রকাশিত: জানুয়ারী ৭, ২০২৩ ১২:১১ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চারটি গাড়ির চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মেটাডোর কোম্পানির ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলবীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাঁও গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), একই উপজেলার কমলাটিলা এলাকার ইয়াছিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াজুড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিক থেকে আসা-যাওয়া করা চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে ছিল ট্রাক, দুটি মাইক্রোবাস ও ড্রাম ট্রাক।

তিনি বলেন, নোহা মাইক্রোবাসের চালক ইয়াছির আলী এবং যাত্রী সালাম ও শিহাবের মৃত্যু হয়। এতে গাড়িগুলোতে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালীর সমন্বিত মেগাপ্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ...

দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মওজুদ না থাকা ...

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) ...

রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পূর্বপাড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের ...

রায়পুরায় ট্রান্সফরমার চুরি জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক

নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত গভীর নলকূপের দুটি ...

বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক তিন জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার ...

খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ...