প্রকাশিত: মার্চ ৩১, ২০২২ ১০:৪৩ এএম

দীর্ঘ ৮০ বছর পর পুরান ঢাকার সূত্রাপুরের মাইশা খালের জমি উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফকিরাপুলের বক্স কালভার্ট রোডের উভয় পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (৩০ মার্চ) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মাইশা খালের জমি উদ্ধারে অভিযান প্রসঙ্গে মো. মুনিরুজ্জামান বলেন, সূত্রাপুরের যে জায়গায় গত দুদিন ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে তা মাইশা খাল নামে অধিক পরিচিত। জায়গাটি ডিএসসিসি আওতাধীন শহর মৌজা ২০৪ ও ২১০ সিএস দাগের জমি, যা জনসাধারণের ব্যবহারের পানি নিষ্কাশনের ড্রেন হিসেবে রেকর্ডভুক্ত। সেই জায়গা বিগত প্রায় আশির দশক যাবত বেদখল ছিল। অভিযানের মাধ্যমে এ সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ খালে অবৈধভাবে গড়ে উঠা ১৩টি তিনতলা ভবন ও ২০টি একতলা সেমিপাকা বিল্ডিং উচ্ছেদ করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিগত দুদিনের অভিযানে ১০টি স্থায়ী-অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ডিএসসিসি মেয়রের নির্দেশে জনগণের স্বার্থ রক্ষায় ও পুরোপুরি দখলমুক্ত করে পানি নিষ্কাশন সুবিধা ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন- ডিএসসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনু, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

এদিকে, ফকিরাপুলের বক্স কালভার্ট রোডের অভিযানে একটি রাজনৈতিক দলের আধা-পকা অবৈধ কার্যালয়সহ ছয়টি স্থায়ী অবৈধ স্থাপনা ও ১২-১৩টি অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে কমলাপুর হতে ফকিরাপুল পর্যন্ত বক্স কালভার্ট রোডের উভয় পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, বক্স কালভার্ট রোডের উভয় পাশে নির্মিত অনেকগুলো স্থায়ী-অস্থায়ী অবৈধ স্থাপনা ছিল। আজ অভিযানে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...