
দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহ পর মাগুরায় যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) যৌথবাহিনীরা সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে শামিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়।আশরাফুজ্জামান শামিম মাগুরা শহরের ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি শামিমকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করা হলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।
সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, যৌথবাহিনীর সদস্যরা অবৈধ পিস্তল, গুলি এবং একটি চাকুসহ তাকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করলে এ ঘটনায় একটি মামলা দায়েরের পর বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এনজে
- ১পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ২মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৩অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
- ৫এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ৬পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন
- ৭চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৮দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ৯উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ১০লেনদেনের শীর্ষে আইটি কনসালটেন্টস
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত