জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬ ৩:৫৪ পিএম

মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় মাগুরা ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

সিভিল সার্জন ডা: মো. শামিম কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে।

এই ক্যাম্পেইনের আওতায় মাগুরা ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা: মো: শামীম কবির বলেন, এই ক্যাম্পেইনের আওতায় মাগুরায় ৯৪১টা কেন্দ্রে মোট ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের বাচ্চারা এই টিকার আওতায় আসবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...