প্রকাশিত: মে ৫, ২০২২ ১০:৪৯ এএম

মাগুরা জেলার শালিখায় ঈদুল ফিতর উপলক্ষে যুবকদের উদ্যোগ ও আয়োজনে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৪মে) বিকাল ৪  টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত এ খেলায় পুকুরিয়া কাবাডি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন একই ইউনিয়নের জুনারি কাবাডি দল।

খেলাটিতে ৪-১ এর ব্যবধানে পরাজিত হন জুনারি কাবাডি দল। এসময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউপি সদস্য রিপন লস্কর,, স্থানীয় সাবেক ইউপি সদস্য বজলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও করোনা পরবর্তী আকর্ষণীয় ও প্রীতিপূর্ণ এ খেলাটি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে শিশু-কিশোর, তরুণ-তরুণী বৃদ্ধ-বৃদ্ধা সহ বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমান। খেলাটি পরিচালনা করেন পুকুরিয়া গ্রামের অভিজ্ঞ ক্রীড়াবিদ বাদশা মোল্লা।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...