প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ ১২:০৭ পিএম
ইফতার ও দোয়া মহফিল-মাগুরা পৌরসভা

মাগুরা পৌরসভার আয়োজনে গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে দুই সহস্রাধিক রোজাদারের উপস্থিতিতে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্টানে
আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়রম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা আনসার কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, যুবলীগ সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দসহ দুই সহস্রাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

দোয়ার মাহফিল পরিচালনা করেন পৌর মাদ্রাসার সুপার খতিব মো. হাসিবুল্লাহ। দেশ ও জাতীর মঙ্গল কামনা করে এ অনুষ্টানে দোয়া করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...