
শীতকাল মানেই পিঠেপুলি আর পাটিসাপটা। তবে যাদের ডায়াবেটিস আছে তারা পাটিসাপটা পিঠা খেতে পারেন না। তাদের জন্য আজকের আয়জন। মাছের পুর ভরা ঝাল ঝাল পাটিসাপটা পিঠা। খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক মাছের পুর ভরা ঝাল ঝাল পাটিসাপটা পিঠা তৈরির রেসিপিটি-
উপকরণ: ভেটকি ৫০০ গ্রাম, আলু সেদ্ধ দুইটি, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চা চামচ, গরম মশলা গুঁড়া আধ চা চামচ, কাঁচা মরিচ কুচি দুইটি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি ১/৪ চা চামচ, লবণ স্বাদ মতো, সাদা তেল দুই টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ।
পাটিসাপটার জন্য: ময়দা আধ কাপ, সুজি ১/৪ কাপ, ঘি এক টেবিল চামচ।
প্রণালী: প্রথমে মাছেগুলো ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর একটি প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। এবার আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়াও মিশিয়ে কষিয়ে নিন। এবার ভেটকি মাছ ছোট ছোট টুকরো করে প্যানে দিন ও হালকা তেলে খুব ভালো করে নাড়তে থাকুন। এতে এবার গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ ও চিনি দিন। পুরটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এরপর আগে থেকেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে চটকে নিতে হবে। মাছের পুরের সঙ্গে কাঁচা মরিচ মিশিয়ে দিন।
পাটিসাপটার জন্য একটি পাত্রে ময়দা, সুজি, অল্প ঘি, লবণ দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি এমন বানাতে হবে যেন প্যানে দিয়ে ছড়ানো যায়। অনেকটা চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা বানানোর মতোই থকথকে করতে হবে এই মিশ্রণ। এবার একটা গরম ফ্রাইং প্যানে, ঘি ব্রাশ করে, মিশ্রণটি দিয়ে পাটিসাপটার মতো গোল করে ছড়িয়ে দিন। অল্প আঁচে করতে হবে পুরো রান্নাটি। মিশ্রণটি পাটিসাপটার মতো সামান্য ভাজা হয়ে এলেই এর মধ্যে মাছের পুর লম্বা করে মাঝখানে রাখুন ও দুইদিক থেকে রোল করে নিন পাটিসাপটার মতো। খুন্তি দিয়ে উপরটা একটু চেপে প্লেটে নামিয়ে দিন এবং কাসুন্দির সঙ্গে গরমাগরম পরিবেশন করুন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত