
বাঙালির রোজকার মেনুতে কিছু থাকুক বা না থাকুক মাছের পদ থাকা চাই। তবে মাছ রান্না হলেও মাছের পদের বিশেষ রকম ফের দেখা যায় না। সেই ঘুরিয়ে ফিরিয়ে মাছের ঝোল, ভাজা, ভুনা। এবার ট্রাই করে ফেলুন মাছের একেবারে নিত্যনতুন পদ দুধ মাছ।
যা যা লাগবে
৪-৫ পিস কাতলা মাছ
পরিমাণমতো দুধ
৪টা মাঝারি সাইজের পেঁয়াজ
৫০ গ্রাম কাজুবাদাম
আদা বাটা
রসুন বাটা
কাঁচা মরিচ
ধনেপাতা কুচি
একটা তেজপাতা
ছোটো এলাচ
শুকনো মরিচ
দারুচিনি
লবঙ্গ
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
স্বাদ মতো লবণ
পরিমাণমতো তেল
তৈরির পদ্ধতি
মাছের পিসগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।২টা পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন। আর দু’টা পেঁয়াজ কুচি করে নিন। কাজুবাদাম ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তারপর বাদামের পেস্ট তৈরি করে নিন। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তুলে নিন। ওই তেলেই ভেজে নিন মাছগুলো। গরম তেলে একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ এবং দারুচিনি ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে তাতে দিন পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজা। নাড়তে থাকুন। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ চেরা, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। মশলা কষাতে থাকুন। মশলা ভালো করে কষে এলে আগে থেকে ফোটানো দুধ তাতে ঢেলে দিন। স্বাদমতো লবণ দিন। তরকারি ফুটতে দিন। আঁচ কমিয়ে দেবেন। ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে দুধ মাছ। গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে!
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত