
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে সালিস বৈঠকে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হবি মিয়া নারুই ব্রাহ্মণহাতা গ্রামের মৃত রহমতের ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সালিশে বৈঠকে সবার মাঝখানে হবি মিয়াকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এরপর একজন এসে প্রথমে গামছা দিয়ে তার চোখ এবং দড়ি দিয়ে হাত বাঁধেন। তারপর তাকে মাটিতে বসিয়ে তার বাঁধা হাত পায়ের কাছে নিয়ে হাত ও পায়ের ভেতর পাইপ ঢুকানো হয়। এসময় আরেকজন এসে তাকে মাটিতে শুইয়ে দেন। পরবর্তীতে আরেকজন একে বোতল দিয়ে তাকে পানি পান করান। পরবর্তীতে দু’জন হবি মিয়াকে চেপে ধরে রাখেন এবং আরেকজন লাঠি দিয়ে পায়ের নিচে আঘাত করতে থাকেন। এরপর দুই জন মিলে তার পায়ের তালুতে আঘাত করতে থাকেন। ভিডিওতে আরও দেখা যায়, হাত পা বাধা মাদক বিক্রেতা অভির উপর একজনের পর একজন লাঠি দিয়ে তার পায়ের তালুতে সজোরে আঘাত করছেন। সে সময় ওই মাদক বিক্রেতা ‘মাগো, বাবাগো’ বলে চিৎকার করছে। পরে মাদক সেবন ও বিক্রি করবেন না এমন শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
নারুই গ্রামের বাসিন্দা সর্দার মোকাররম, মোহসিন, তাজু ও হানিফ মেম্বারসহ আরও কয়েকজন মিলে হবি মিয়াকে সালিস বৈঠকে নির্যাতন করেন বলে স্থানীয়রা জানায়।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই দৃশ্য দেখে ওবায়দুর রহমান বাদল নামের স্থানীয় এক অনলাইন অ্যাক্টিভিস্ট মন্তব্য করেছেন,’বেশ ভালো করেছেন। যারা পেটাচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই। পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালন না করলে, এভাবেই মাদক দূর করতে হবে। আর এ কারণেই নবীনগর পূর্বের যেকোন সময়ের তুলনায় এখন ভালো আছে।’
অন্যদিকে মানিক হায়দার এরকম জঘণ্য দৃশ্য দেখে লিখেছেন, ‘কেউ অপরাধী হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো উচিত হবে না। গ্রামের সর্দারের নামে জালেমরা অসহায় মানুষকে নির্যাতন করতে জানে ঠিকই, কিন্তু সঠিক বিচার করতে জানে না। এসব কথিত সর্দারদের কে তাই দ্রুত বিচারের আওতায় আনা উচিত।’
যারা বিচার করেছে স্থানীয়রা সাহেব সর্দাররা বলেন, গ্রামে মাদক বিক্রেতা দিন দিন বেড়ে চলেছে। মাদক বিক্রয়ের কারণে গ্রামের যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং গ্রামে চুরির ঘটনাও বাড়ছে। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে মাদক বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যেন গ্রামে কেউ মাদক বিক্রি ও সেবন করতে না পারে।
এ ব্যাপারে ওই ইউনিনের চেয়ারম্যান আল ইমরানের সাথে যোগাযোগের বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নবীনগর থানার শিবপুর ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ঘটনার পর থেকে নির্যাতনে জড়িতরা পলাতক রয়েছেন। এছাড়া নির্যাতনের শিকার হবি মিয়া ও তার পরিবারের সদস্যদেরও বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তিনি জানান, হবি মিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তবে এভাবে সালিস বৈঠক করে তাকে নির্যাতন করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে অফিসার ইনর্চাজ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, কেউ নির্দয়ভাবে মাদক বিক্রেতাসহ কোন ব্যক্তিকেই প্রকাশ্যে এভাবে হাত পা বেধে পেটানোর মতো জঘণ্য কাজ করতে পারে না। এখন পর্যন্ত ভিকটিম এর কাছ থেকে কোন লিখিত অভিযোগ পায়নি,পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এনজে
- ১দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ২ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৩সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ১০শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ১নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান





পাঠকের মতামত