জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬ ৪:২১ পিএম

মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার (১৮ এপ্রিল ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।

ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী খলিলের বাড়ির হতে পাথুরিয়াপাড় বাচ্চু তালুকদারের বাড়ির নিকট পর্যন্ত খাল ও কালকিনি উপজেলার মধ্যচর জালালহাওলাদারের বাড়ির সামনের ব্রিজ হতে লতু খানের বাড়ি পর্যন্ত খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি আবার তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক ও মেহনতি মানুষের ভাগ্যে উন্নয়নের কর্মসূচি এই খাল খনন কর্মসূচি।

তিনি বলেন, কালকিনি উপজেলায় প্রথম একটি খালের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি এজন্য আজকের দিনটা আমাদের জন্য স্মরণের এবং আনন্দের।

খোকন তালুকদার আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের পূর্বে ৩১ দফার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

আমরা ফ্যামিলি কার্ড দেখেছি, কৃষক কার্ড দেখেছি, মসজিদের ইমামদের ভাতা দিতে দেখেছি, খেলোয়াড়দের একটি প্রণোদনা দেওয়া হয়েছে, খাল খনন কর্মসূচি দেখেছি, ইনশাল্লাহ তার প্রতিশ্রুতি প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য সেটা কোন দল নাই কোন জাতিভেদ নাই কোন অঞ্চল নয় শুধু বাংলাদেশ তাই তার সেই স্লোগান সবার আগে বাংলাদেশ এবং সবার আগেই বাংলাদেশের উন্নয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ডাসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...