প্রকাশিত: মে ৯, ২০২২ ৭:৫২ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের এক কর্মচারীকে গালাগাল ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় ন্যাশনাল টি কোস্পানীর (এনটিসি) ডিজিএম কেরামত আলীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে মানববন্ধন করেছে বাংলাদেশ টি ইষ্টেট ষ্টাফ এসোসিয়েশন।

সোমবার সকালে জগদীশপুর চা বাগানের কার্য্যলয়ের সামনে বাগানর কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বাংলাদেশ টি ইষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বলেন, ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম কেরামত আলী জগদীশপুর চা বাগানের প্রধান করনীক (হেডক্লার্ক) রজত কান্তি দেশমূখ্যকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল সহ চাকরিচ্যুত করার হুমকি দেন। তাদের অভিযোগ নিয়ম অনুযায়ী তিনি একজন সাধারন কর্মচারীর সাথে এমন আচরন করতে পারেন না। এর আগেও ডিজিএম কেরামত আলী পার্থখোলা ও লাক্কাতোড়া চা বাগানের প্রধান করনীকের সাথে দূর ব্যবহার করেছেন। তাকে দ্রুত অপসারণ না করা হলে কর্মচারীরা আন্দোলনের হুমকি দেন।

এ ব্যাপারে ডিজিএম কেরামত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের অনেক দাবি ধাওয়া তাকে এগুলো পূরন না হলেই অহেতুক অভিযোগ তুলেন। তার সঙ্গে কোন অসৌজন্য মূলক আচরন করা হয়নি।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...