
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাবার ড্যাম এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র অব্যাহতভাবে বালু উত্তোলন করে আসছে। এতে হুমকির মুখে পড়ছে রাবার ড্যাম প্রকল্পটি।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে- বহরা গ্রামের আলী নেওয়াজের ছেলে জালাল মিয়া, মন্তাজ উদ্দিনের ছেলে আইনুজ্জামান, আরিছপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে দুলা মিয়া ও একরাম উদ্দিনের ছেলে ফারুক মিয়ার নেতৃত্বে গড়ে উঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট রাবার ড্যাম এলাকা থেকে প্রতিনিয়ত বালু ও মাটি পাচার করছে। এতে সিন্ডিকেটের লোকজন আংগুল ফুলে কলাগাছ হলেও হুমকির মুখে হাজারো কৃষকের স্বপ্ন।
সরেজমিনে রাবার ড্যাম এলাকায় গিয়ে বালু ও মাটি পাচারের দৃশ্য দেখা যায়। এসময় বালুখেকো চক্রের অন্যতম সদস্য আইনুজ্জামান বলেন, এখানে কোন সাংবাদিক আসার কথা না। আমরা সাংবাদিকদের নিয়মিত মাসোহারা দিয়ে থাকি। কিছুদিন আগেও এক সাংবাদিক নেতাকে মোটা অংকের টাকা দিয়েছি।
তবে তিনি ওই সাংবাদিক নেতার নাম বলতে রাজী হননি। আবার দাবি করেন তিনি তার ক্রয় করা নিজস্ব ভূমি থেকে বালি উত্তোলন ও বিক্রী করে থাকেন। নিজের জমি থেকে বালি উত্তোলন করলে কেন সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করতে হয় এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনুজ্জামান।
স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন বিশেষ করে রাতের বেলাতেই ট্রাক্টরযোগে বালু ও মাটি পাচার করে একটি শক্তিশালী চক্র।
বহরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন জানান,বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে বরাবরই তিনি বিভিন্ন ফোরামে বলে আসছেন। রাবার ড্যাম রক্ষার স্বার্থে দ্রুত বালি ও মাটি পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মাধবপুরের ইউএনও মনজুর আহসান্ জানান তিনি নতুন এসেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
- ১আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ২বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৩লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৪সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৫মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৭বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ৮ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ৯দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ১০দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন করতে হাইকোর্টের রুল
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৫সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৬চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৭সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৮হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৯শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ১০সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা





পাঠকের মতামত