
মানিকগগঞ্জের আরিচা ঘাটে পুলিশ পরিচয়ে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর ৭০ ভরি সোনা লুটের ঘটনা ঘটেছে। গত ১৬ জুলাই সকালে আরিচা ঘাটে এ ঘটনা ঘটে। পরে ২২ জুলাই এ ঘটনায় সিংগাইর থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বিক্রির উদ্দেশে সোনা নিয়ে ১৬ জুলাই সকালে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে থেকে পাবনা যাচ্ছিলাম। সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার আরিচা ঘাটে স্পিডবোটে উঠার সময় কয়েকজন পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তারা থানায় নেওয়ার কথা বলে মটোরসাইকেলে তুলে একটি বাড়িতে আটক রাখে।
এসময় কাছে থাকা ৭০ ভরি সোনা ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেলে করে উথলী বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। তিনি আরও জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সেলিম রেজা, শ্রমিক লিগ সভাপতি আশিউর রহমান সিকো, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশ্বজিত কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা নয়ন, রাকিব ও টুটুল এ ঘটনা জড়িত।
তিনি সিংগাইর উপজেলায় কয়েকজন রাজনৈতিক নেতাকে জানিয়ে ওইদিন সন্ধ্যায় শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সবার ফোন বন্ধ পাওয়া যায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এসকে
- ১পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ২এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৩বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৪যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৫শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৮একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ১০শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত