
বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তাদের মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে । আজ (মঙ্গলবার) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘মানিলন্ডারিং এবং সন্ত্রাসবাদী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের সব কর্মকর্তা, কয়েকজন বিভাগীয় প্রধান এবং ১০টি মডেল শাখার শাখাপ্রধান, এমওপি, ক্রেডিট ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জসহ মোট ৮৩ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) জেনারেল ম্যানেজার এবিএম জহুরুল হুদা প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য নির্দেশ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। ভার্চুয়াল প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ইউনিটের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুর রব, ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল ইসলাম ও ডেপুটি ডিরেক্টর মো. আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত