ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিচালক। অপরদিকে এমবিএসএলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান।
রোববার (৬ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৪ ও ৫৫তম বোর্ড সভায় তাদের ওই পদে নির্বাচিত করা হয়।
এম এ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সামাজিক বিবিধ কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।

পাঠকের মতামত