
মার্জিন ঋণের সুদ হার প্রয়োগের সর্বোচ্চ সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীতে প্রতিষ্ঠানগুলোই ঠিক করবে কোন গ্রাহককে কত শতাংশ হারে মার্জিন ঋণ দিবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এক সময় মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের মার্জিন ঋণের সুদ হার নিজেরাই নির্ধারণ করতো। ওই সময়ে যা যার প্রতিষ্ঠানের অবস্থা ও গ্রাহকদের অবস্থা বুঝে সুদ হার নির্ধারণ করতো। কিন্তু ২০২১ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭ তম সভায় মার্জিন ঋণের সুদ হবে সর্বোচ্চ ১২% নির্ধারণ করে দেয়।
ওই সময়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, মার্চেন্ট ব্যাংকা (পোর্টফোলিও ম্যানেজার) কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর গ্রাহকের নিটক হতে সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। এই নির্দেশনা থেকে সরে আসছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বলেন, মার্জিন ঋনের সুদহার বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ হোক। আমরা এই বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে চাই না।
মার্জিন অ্যাকাউন্ট: মার্জিন অ্যাকাউন্ট হচ্ছে একটি ব্রোকারেজ অ্যাকাউন্ট যা কাস্টমারকে সিকিউরিটি ক্রয়ের জন্য লিভারেজ ব্যবহারের সুযোগ প্রদান করে থাকে। এরমানে হচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ডার বিনিয়োগ করার জন্য ব্রোকারের কাছ থেকে ঋণ নিতে পারবে। মার্জিনের নিয়ম সরকারিভাবে নিয়ন্ত্রিত, কিন্তু ব্রোকার এবং ডিলারের মধ্যে আবশ্যক মার্জিন এবং ইন্টারেস্টে পার্থক্য হতে পারে।
মার্জিন অ্যাকাউন্টের ব্যাখ্যা
বেশিরভাগ ব্রোকার মার্জিন অ্যাকাউন্ট সেটআপ করার সুযোগ প্রদান করে থাকে এবং আপনাকে অনেক ক্রয়ক্ষমতা প্রদান করতে পারে যার মাধ্যমে ট্রেডারের পক্ষ হতে খুব বেশি অর্থ বিনিয়োগের আবশ্যকতা থাকে না।
বিষয়টি এমন যে একজন বিনিয়োগকারী ৫০ ইউএস ডলার (ইউএসডি) দিয়ে স্টকের শেয়ার ক্রয় করলেন, যারফলে স্টকের মার্কেট প্রাইস ৭৫ ইউএসডিতে গেল। এরজন্য তিনি যদি নগদ অর্থ প্রদান করে থাকেন, তাহলে তার বিনিয়োগের রিটার্ন হচ্ছে ৫০ শতাংশ, যা ভালো পরিমানের লাভ। কিন্তু, তিনি যদি ২৫ ইউএসডি নগদ অর্থ প্রদান করে থাকেন এবং ২৫ ইউএসডি অর্থ মার্জিন হিসেবে ধার নিয়ে থাকেন, তাহলে তার রিটার্ন হচ্ছে ১০০ শতাংশ। তাকে এখনো ধার করা অর্থ ফেরত দিতে হবে, কিন্তু কয়েকটি ক্রয়ের মাধ্যমে ধারকৃত মার্জিনকে ছড়িয়ে, তিনি তার লাভ বাড়াবেন, যতক্ষণ পর্যন্ত স্টকের প্রাইস উপরে যেতে থাকবে।
মার্জিন অ্যাকাউন্টের সুবিধা ও অসুবিধা: মার্জিন অ্যাকাউন্ট ব্রোকার কতৃক অফার করা হয় যার মাধ্যমে বিনিয়োগকারী সিকিউরিটি ক্রয়ের জন্য ঋণ নিতে পারেন। একজন বিনিয়োগকারী হয়তো ক্রয় মূল্যের ৫০ শতাংশ ব্যবহার করতে পারেন এবং বাকিটা ব্রোকারের কাছ থেকে ধার নিতে পারেন। ঋণের অধিকারের জন্য ব্রোকার বিনিয়োগকারীর কাছ থেকে ইন্টেরেস্ট ধার্য করতে পারে এবং সিকিউরিটিকে জামানত হিসেবে রাখতে পারে। কিন্তু, ভোলাটাইল মার্কেটে ব্রোকার আবার অ্যাকাউন্টের ভ্যালু ক্লোজের সময় গণনা করতে পারে এবং তারপর পরবর্তী দিনগুলোতে রিয়েল-টাইমের ভিত্তিতে কল গণনা করতে পারে। সঠিক পরিস্থিতিতে মার্জিন ঋণ অনেক বড় মূল্যবান ট্যুল হতে পারে, কিন্তু সতর্ক থাকবেন যে এটা আপনার লাভ ও ক্ষতি দুটোই বাড়িয়ে দিতে পারে।
যখন আপনার অ্যাকাউন্টের ইক্যুইটি কমে যাবে এবং ব্রোকার নির্ধারিত রক্ষণাবেক্ষণ মার্জিন সীমার নিচে চলে যাবে, তাদের ‘মার্জিন কল’ জারি করার অধিকার থাকে। মার্জিন কল বলে যে আপনার ব্রোকার হয় আপনার পজিশন আপনার সম্মতি ছাড়াই সেল করে দিতে পারে যাতে তারা তাদের বিনিয়োগের ঝুঁকি ফেরত পেতে পারে। অথবা তারা আপনাকে আপনার অ্যাকাউন্টে আরও মূলধন বিনিয়োগ করতে বলতে পারে যাতে আপনি আপনার রক্ষণাবেক্ষণ মার্জিনের সীমার ওপর ফেরত আসতে পারেন।
মার্জিনে বাই করাটা সাধারণত শর্ট-টার্মে বিনিয়োগের জন্য ব্যবহার করা হয় ইন্টারেস্ট চার্জের কারণে। মার্জিন ভালোভাবে কাজ করে যখন বিনিয়োগের মূল্য বাড়তে থাকে, কিন্তু যখন মূল্য কমতে থাকে তখন অসমর্থ হতে পারে।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত