
নোয়াখালী জেলায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’ এবং ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)’ এর যৌথ উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ আয়োজিত হতে যাচ্ছে।
আগামী ১৯ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় নোয়াখালীর মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে কনফারেন্স অনুষ্ঠানটি শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তাছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বৃহত্তর নোয়াখালীর সূর্যসন্তান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী।
সেমিনারে প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রেজাউল করিম।
প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক(জেলা ও দায়রা জজ) জনাব মোহাম্মদ সামসউদ্দীন খালেদ, ডিএসই’র পরিচালক মোঃ শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি রোজারিও।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম, নোয়াখালীর জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম পিপিএম, নোয়াখালী পৌরসভার মেয়র জনাব মোঃ সহিদ উল্যাহ খান এবং নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব আতাউর রহমান ভূঁইয়া মানিক।
বিপি/আজাদ
- ১আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ২মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৩দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৪৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ৫শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৬মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৭দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৮দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ১০কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত





পাঠকের মতামত