
মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষার অংশ হিসেবে বেতন পরিশোধে ই-ওয়েজ পদ্ধতি চালু হতে যাচ্ছে। এই পদ্ধতিতে নিয়োগ কর্তারা কর্মীদের বেতন পরিশোধ না করলে সংশ্লিষ্ট দফতরে সতর্ক বার্তা চলে যাবে।
এই পদ্ধতিটি চালু হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের পক্ষে এ বছর এটি চালু হওয়ার সম্ভাবনার কথা সাংবাদিকদের জানিয়েছেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক এম সারাভানান। তিনি বলেছেন, এটি বিদেশি শ্রমিকদের আন্তর্জাতিক মান অনুসারে এক ধরনের গ্যারান্টি সরবরাহ করবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সেলেঙ্গোরের সেতিয়া আলমে গ্লোভ করপোরেশন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার শ্রমিকদের ন্যূনতম আবাসন ও সুযোগ-সুবিধা আইন, ১৯৯০ (অ্যাক্ট ৪) এর ৪৪৬ ধারা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিয়োগকর্তা যারা ৪৬৬ এর সংশোধনী আইন মানতে ব্যর্থ হবেন তাদের সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা হতে পারে।
সংশোধিত আইনের অধীনে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে- পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক অনুশীলন পরিচালনা করা, হাত ধোয়া ও জীবাণুমুক্ত করার সুবিধা প্রদান, গ্রুপের কার্যক্রম এড়ানো এবং শ্রমিকদের মধ্যে কমপক্ষে এক মিটার সামাজিক দূরত্ব নিশ্চিত করা। এছাড়া নির্মাণ সাইটের ভেতরে বা এর বাইরে অবস্থিত শ্রমিকদের থাকার জায়গাতে সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাচ্ছন্দ্যের তিনটি মৌলিক দিক অবশ্যই পূরণ করতে হবে এবং আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। বিধিবিধান মানা হচ্ছে কিনা আগামী ১ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট বিভাগের এনফোর্সমেন্ট টিম পর্যবেক্ষণ করবে বলেও জানান দেশটির মানব সম্পদমন্ত্রী ।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত