প্রকাশিত: মে ৫, ২০২১ ৯:৪০ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

ডিএসই সূত্রে এ তথ্য জানো গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ০৩ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ...