
আফ্ফান হোসাইন আজমীর, রংপুর
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক মাহাদিপুর পশ্চিমপাড়া এলাকায় রাতের আধারে দুইটি পুকুরে বিষ (অ্যালুমিনিয়া ফসফাইড) প্রয়োগ করে সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান। এর আগে শুক্রবার গভীররাতে স্থানীয় বদরুদ্দোজা মাহমুদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়।
স্থানীয় নজরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬ টায় পুকুরের পাশের রাস্তা দিয়ে হাটার সময় দেখি দীঘিতে সব মাছ মরি ভাসি আছে। আমি যায়া বদরুদ্দোজাকে ডাকি বলি খাদ্য কতগুলো দিছেন, গ্যাস করছে মনে হয়। পরে দেখি পুকুরে বিষ দেয়ার পলিথিনসহ মাছ ভাসি আছে। রাইতে কে জানি বিষ দিয়া সব মাছ মারি ফেলছে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা সার্জেন্ট মোঃ বদরুদ্দোজা মাহমুদ জানান, আমার দুইটি পুকুরে রাতের আধারে কে যেনো বিষ প্রয়োগ করে সাড়ে চার লাখ টাকার মাছ নিধন করেছে। এই এলাকায় আওয়ামীলীগ নেতা মাহবুল আলম ছাড়া আমার অন্য কারো সাথে দ্বন্দ্ব বিবাদ নেই।থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসন তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুক।
মিঠাপুকুর থানা পুলিশের এসআই মনোয়ারুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কাহারা বিষ প্রয়োগ করে অনেকগুলো মাছ মেরে ফেলছে। কিছু মাছ ভেসে উঠছে,বাকি মাছগুলো পানির নিচে পড়ে আছে।
মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এবিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি
- ১সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ২কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৩সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ৫ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ৬ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ৭আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৯দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ১০৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত