
ছোট ছোট সিঙ্গারা। এক কামড়েই একটি খেলে ফেলা যায় এমন ছোট। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। মজার এই খাবারটি রাখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে। চলুন জেনে নেয়া যাক রেসিপি-
উপকরণ:
৩ কাপ ময়দা
পানি পরিমাণমতো
তেল (ডো তৈরি ও ভাজার জন্য)
লবণ স্বাদ মতো
১ চা চামচ কালোজিরা
পুরের জন্য:
১ কাপ কলিজা (ছোট কিউব করে টুকরো করা)
১ কাপ গাজর (ছোট কিউব করে টুকরো করা)
১ কাপ আলু (ছোট কিউব করে টুকরো করা)
১ কাপ পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ ধনে পাতা কুচি
১ চা চামচ আদা-রসুন বাটা
আধা চা চামচ গরম মসলা গুঁড়া
তেল পরিমাণ মতো।
প্রণালি:
প্রথমে ময়দা, লবণ ও তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিন। ডো তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিয়ে এতে দিন আদা-রসুন বাটা, গরম মসলাগুঁড়া এবং লবণ। খানিকক্ষণ নেড়ে নিয়ে এতে দিন কলিজার টুকরোগুলো।
কলিজা একটু কষে এলে আলু, গাজর দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে সেদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দিয়ে রান্না করতে থাকুন। রান্না শেষ হলে স্বাদ ঢেকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন।
ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রুটি বেলে নিন। এরপর রুটি অর্ধেক করে কেটে ঠোঙার মতো তৈরি করে নিন। এরপর ঠোঙার মধ্যে কলিজার পুর দিয়ে মুখ বন্ধ করে সিঙ্গারা তৈরি করে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এরপর সিঙ্গারা লালচে করে ভেজে তুলে নিন। এরপর সস, পেঁয়াজ অথবা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন।
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৩ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত