প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪ ৭:২০ পিএম

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত আবারও বেড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ওপার থেকে থেমে থেমে আসছে ছোট-বড় বিস্ফোরণের শব্দ। এ শব্দ পাওয়া যাচ্ছে সেন্টমার্টিন দ্বীপ থেকেও। ফলে দ্বীপবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় মর্টার শেল ও ভারী গোলার শব্দ ভেসে আসছে। এখনও তা চলমান রয়েছে। এ কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন দ্বীপবাসী। এতে সাগরে মাছ ধরা ও নৌপথে টেকনাফে আসা-যাওয়া করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এর চারদিন আগেও সেন্টমার্টিন, টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তে রাখাইনের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক দেখা দেয়। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, বিস্ফোরণের আওয়াজে বাড়ি-ঘর কেঁপে উঠছে। এখনও দফায় দফায় ভেসে আসছে বিস্ফোরণের শব্দ।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘নাফ নদীর ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।’

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...