
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় একটি শহরে জান্তাবিরোধী বিক্ষোভ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব চলার সময় সেনাবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।
বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। এএফপি জানায়, সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব এবং একই সঙ্গে জান্তাবিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানস্থলে উপস্থিত একজন নারী জানান, সন্ধ্যা সাতটার দিকে একটি মোটরচালিত প্যারাগ্লাইডার উড়ে এসে অনুষ্ঠানস্থলে দু’টি বোমা নিক্ষেপ করে। এতে অন্তত ৪০ জন নিহত এবং ৮০ জন আহত হন। আয়োজক কমিটির সতর্কতার কারণে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমও ৪০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে এই ভয়াবহ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কোনো মুখপাত্রের মন্তব্য মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া যায়নি।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত