
নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারির প্রতিক্রিয়ায় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
সেই সঙ্গে মিয়ানমারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিউজিল্যান্ড সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন মঙ্গলবার এ ঘোষণা দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
মিয়ানমারের সামরিক সরকার সুবিধা পেতে পারে, এমন কোনো সহায়তা কর্মসূচিও সেখানে বাস্তবায়ন করবে না নিউজিল্যান্ড।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, “আমরা কঠোর বার্তা দিতে চাই। আমরা বলতে চাই, এখানে, নিউজিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করব। উচ্চ পর্যায়ের সব আলোচনা আমরা স্থগিত করব। এমন কোনো সাহায্য আমরা মিয়ানমারে দেব না, যেটা সামরিক সরকারকে সুবিধা দেবে।”
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারকে ৪ কোটি ২০ লাখ ডলারের সহায়তা দিয়েছে নিউজিল্যান্ড।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত সরকারের নেত্রী অং সান সু চিসহ জ্যেষ্ঠ নেতাদের বন্দি করার প্রতিক্রিয়ায় দেশটিতে টানা তিন দিন ধরে প্রতিবাদ চলছে।
নিউজিল্যান্ড মিয়ানমারের ওই সেনা সরকারকে স্বীকৃতি দেয়নি। সেই সঙ্গে সু চিসহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা এক বিবৃতিতে বলেছেন, তার সরকার মিয়ানমারের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও সিদ্ধান্ত নিয়েছে।
মিয়ানমারের সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখলের পর সোমবার প্রথমবারের মত টেলিভিশনে ভাষণ দেন এবং সেখানে অভ্যুত্থানের সাফাই গেয়ে ফের নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন।
গত নভেম্বরের নির্বাচন ‘সুষ্ঠু ছিল না’ দাবি করে তিনি বলেন, ক্ষমতাসীন সামরিক সরকার আবার নতুন করে নির্বাচন দেবে এবং বিজয়ীর হাতে ক্ষমতা তুলে দেবে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত