
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা মীর আখতার হোসাইন লিমিটেডের শেয়ার ৮১ টাকায় লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম দিনের প্রথম লেনদেনে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত মীর আখতার হোসাইনের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “MIRAKHTER”এবং কোম্পানি কোড হচ্ছে ১৩২৫০।
রোববার (৩১ জানুয়ারি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এরও আগে গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৫৬ কোটি ৮ লাখ টাকার বিপরীতে ৬১৯ কোটি ৪৪ লাখ টাকার বা ১১.০৪ গুন আবেদন জমা পড়েছে।
গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১২৫ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার আইপিওতে ৫৪ টাকা করে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। আর বাকী ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে ৬০ টাকা করে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করে।
এর আগে ১৩ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।
মীর আখতার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।
উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
- ১আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ২২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৩ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৪৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৬ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৭মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৯যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ১০উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত