
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার ক্যাম্প ও সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।
বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে মুন্সিকান্দি এলাকার নিজেদের ক্যাম্পে অবস্থান করছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ের ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওই ক্যাম্পে এসে হামলা ও গুলিবর্ষণ করে। এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন ডালিম নামের একজন। এ সময় সোহেল নামের অপরজনকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত