প্রকাশিত: জুন ৬, ২০২২ ১:১৪ পিএম

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনের পর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আগামী ৮ জুন (বুধবার) শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভক্ত মেঘনা ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে :”MEGHNAINS” এবং কোম্পানি কোড হচ্ছে: ২৫৭৫৪।

কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার ৫ জুন প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬.৪১ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১.৮৩ টাকা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত তিন মাসের) এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৬ টাকা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

গত ১ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...