প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ ৩:৫১ পিএম

জাপান থেকে মেট্রোরেলের আরও একটি সেট কোচ রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় ডিপোতে রাখা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর ফলে ২৪ সেটের মধ্যে ১২ সেট কোচ ঢাকা পৌঁছেছে।

ডিএমটিসিএল জানায়, এভাবে পর্যায়ক্রমে চলতি বছরে জাপান থেকে ঢাকায় পৌঁছানো কোচের সংখ্যা হবে ২১ সেট। বাকি তিন সেট কোচ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশে পৌঁছাবে।

কোচগুলো মেট্রোরেলের মেইন লাইনে পরিচালনা করার আগে মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ১৯ ধরনের নানা পরীক্ষায় সময় লাগে দেড় মাস। এ জন্য ইতালি থেকে এক ধরনের যন্ত্র আনা হয়েছে।

মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার (উপ-সচিব) এবিএম আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, এরইমধ্যে ১২ সেট কোচ ঢাকায় চলে এসেছে। পর্যায়ক্রমে মেট্রোরেল কোচ ঢাকায় আসছে। চলতি বছরে ঢাকায় কোচের সংখ্যা দাঁড়াবে ২১ সেট। বাকি তিন সেট ২০২৩ সালের শুরুতেই আসবে।

২৪ সেট ট্রেনের জন্য ব্যয় ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে সক্ষম হবে।

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...