
অবণ্টিত লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত স্ক্রুটিনাইজারদের রিপোর্ট ও বিগত তিন বছরের আর্থিক বিবৃতিসহ অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।
গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিলের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মেট্রো স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলী, (কমিটি প্রধান) উপ-পরিচালক মো. শাহনেওয়াজ, সহকারী পরিচালক আল ফরহাদ বিন কাশেম, সহকারী পরিচালক মাহমুদুর রহমান (সদস্য সচিব)।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের উপর তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এরই ধারাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অর্ডিন্যান্স নং xvii) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫নং আইন) এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কমিটিতে বিএসইসির চারজন কর্মকর্তা অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দেবেন।
মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে যেসব বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হলো- তালিকাভুক্তির পর থেকে কোম্পানিগুলোর অ্যাকাউন্টে অবণ্টিত নগদ লভ্যাংশ, আইপিওর বিপরীতে অ-ফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ জমিয়ে রাখা। তালিকাভুক্তির পর থেকে কোম্পানি দুইটির রক্ষণাবেক্ষণ করা এনটাইটেলমেন্ট এবং তার সম্পর্কিত সাসপেন্স বিও অ্যাকাউন্টে অবণ্টনকৃত বোনাস লভ্যাংশ রাখা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী তালিকাভুক্তির পর থেকে ডব্লিউপিপিএফ (ওয়ার্কার প্রফিট পারর্টিসিপেশন ফান্ড)) এর অবস্থা এবং এ তহবিলের মুভমেন্টের তথ্য। কোম্পানি দুইটির গত দুই বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংক্রান্ত স্ক্রুটিনাইজার রিপোর্টের পর্যালোচনা করা। আর কোম্পানি দুইটির বিগত তিন বছরের আর্থিক বিবৃতি এবং এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনও বিষয় খতিয়ে দেখবে বিএসইসি।
মেট্রো স্পিনিং : কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০২ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৭২ শতাংশ শেয়ার রয়েছে। রোববার মেট্রো স্পিনিংয়ের শেয়ার সর্বশেষ ২৬.১০ টাকায় লেনদেন হয়েছে।
ম্যাকসন্স স্পিনিং মিলস : কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৬৩ শতাংশ শেয়ার রয়েছে। রোববার ম্যাকসন্স স্পিনিং মিলসের শেয়ার সর্বশেষ ২৪.৭০ টাকায় লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত