
নারীদের ওয়ানডে বিশ্বকাপে এখন থেকে খেলবে ১০টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেড়েছে দল সংখ্যা, ১০ থেকে ১২ দলে উন্নীত করা হয়েছে সংখ্যাটি।
সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে দর্শক ও দর্শনসংখ্যার রেকর্ড হওয়ার পর আইসিসি জানায়, তারা নারী ক্রিকেটের উন্নয়নে আরও বিনিয়োগ করতে আগ্রহী। আইসিসির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপের সাফল্যের ওপর ভিত্তি করে আমরা নারী ক্রিকেটের বিকাশে নতুন পদক্ষেপ নিচ্ছি।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলেছে মাত্র আটটি দল। ২০২৯ সালের সংস্করণে ১০ দল ৪৮টি ম্যাচ খেলবে। সর্বশেষ বিশ্বকাপে ৮ দল খেলেছিল ৩১টি ম্যাচ।
শুধু ওয়ানডে নয়, আগামী বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে ১২ দল। আগের আসরে অংশ নিয়েছিল ১০টি দল।
আইসিসি জানায়, প্রায় তিন লাখ দর্শক সরাসরি মাঠে বসে নারী বিশ্বকাপ উপভোগ করেছেন, যা নারী ক্রিকেট ইতিহাসের রেকর্ড। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মেও রেকর্ড পরিমাণ দর্শক টুর্নামেন্টটি দেখেছেন। শুধু ভারতে প্রায় ৫০ কোটির বেশি দর্শক ম্যাচগুলো উপভোগ করেছেন।
এছাড়া আইসিসি নারী ক্রিকেট কমিটির নতুন সদস্যদের অনুমোদন দিয়েছে। কমিটিতে যুক্ত হয়েছেন অ্যাশলে ডি সিলভা, মিতালি রাজ, আমোল মুজুমদার, বেন সোয়ার, শার্লট এডওয়ার্ডস ও সালা স্টেলা সিয়ালে-ভেয়া।
- ১চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ২থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৬কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৯ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ১০স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৮ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার





পাঠকের মতামত