
রাত পোহালেই কোপার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। কোপার ফাইনালে সবচেয়ে বেশি চোখ থাকবে মেসি ও নেইমারের প্রতি। দুইজনই ম্যাচের ফলাফল যেকোনো একদিকে এগিয়ে রাখতে পারেন। লড়াই যেমন দুই দেশের, তেমন একসময়ের দুই সতীর্থের, দুই বন্ধুরও। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো ট্রফি নেই মেসির কিন্তু এই তিনিই ক্লাবের হয়ে সব জয় করেছেন। আর নেইমার জাতীয় দলের হয়ে জিতেছেন কেবল ফিফা কনফেডারেশন্স কাপ। তবে ২০১৯ সালেই কোপা কাপ জিততে পারতেন নেইমার কিন্তু ইঞ্জুরির কারণে আগেই ছিটকে যান তিনি। তাই নেইমারও মরিয়া এবারের কোপা জয়ের স্বাদ পেতে। কোপা কাপ এবার মেসির প্রথম নাকি নেইমারের একটা প্রশ্ন থাকে। এটার উওর পাওয়া যাবে রোববার সকালেই।
এবারের কোপায় দু’জনেই দারুন ফর্মে আছেন। মেসি এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে আছেন, নেইমারের গোল ২টি। গোলে সহায়তাতেও টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি মেসির দখলে, নেইমারের ৩টি। বর্তমানে কোপায় মেসির গোল সংখ্যা ১৩ আর নেইমারের গোল সংখ্যা ৫।
কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ ফুটবল, সব টুর্নামেন্টেই ফুটবলপ্রেমীদের একটা আশা থাকে। সেটি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হবে। ফুটবলপ্রেমীদের স্বপের সেই ম্যাচটিরই মঞ্চ প্রস্তুত কোপা আমেরিকায়। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দায় নামতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। করোনার প্রকোপের মাঝেও সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে স্বাগতিক দেশ ব্রাজিল।
সবশেষে ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। অবশেষে ১৪ বছর পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তাই পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ সালের কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এবারেও কী সেই ফলের হাইলাইটস হবে নাকি রেজাল্ট বদলাবে। তবে ২০০৭ সালের পরে আরও একবার কোপায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
তবে কোপার পূর্ণ ইতিহাস দেখলে ব্রাজিলের থেকে কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আলবেলিস্তারা। আর ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কোপায় এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৩ বার। এ ৩৩ দেখায় আর্জেন্টিনা জয় পেয়েছে ১৫ বার আর ব্রাজিল জয় পেয়েছে ১০ বার। দুই দলের মাঝে ড্র হয়েছে ৮ বার।
আর আন্তর্জাতিক ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছেন ১০৭ ম্যাচ এখানে অবশ্য আর্জেন্টিনা থেকে ব্রাজিল এগিয়ে রয়েছে। ১০৭ দেখায় ব্রাজিল জয় পেয়েছে ৪২ টি আর আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৯ টি ম্যাচ। এছাড়া ড্র হয়েছে ২৬ ম্যাচ।
এবার রোববারের ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে বিশ্ব ফুটবল। এখন দেখার বিষয়, কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে মেসি কি পারবেন আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা মুছে দিতে নাকি আবারও শিরোপা ব্রাজিলের হাতে। নেইমার ও মেসি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেকর্ড কতটা বদলাতে পারেন তা এখন কেবলই সময়ের দেখা।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত