
কাতার বিশ্বকাপে খেলতে নামার সময় ৩৫ বছর বয়স পার করবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ হতে পারে। এর আগে চারটি বিশ্বকাপ খেলেন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপার স্বাদ পাননি তিনি। ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জেতা আর্জেন্টিনার লক্ষ্য এখন বিশ্বকাপ জয় করা। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে কাতার বিশ্বকাপের শিরোপা উপহার দিয়ে বিদায় জানাতে চান তার সতীর্থ খেলোয়াড়রা।
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেছেন, ‘মেসি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে কথা বলবেন, পঞ্চম বিশ্বকাপ খেলবেন তিনি এবং আমাদের উপদেশ দিবেন কিভাবে ভাল করা যায়, উৎসাহ দিবেন, কারণ তার অভিজ্ঞতা এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি মেসি বিষয়টি উপভোগ করেন। এটা তার ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ নাকি আরো খেলবেন, সেই সিদ্ধান্ত তার।’
মেসি কাতার বিশ্বকাপের পরেই বিদায় নেবেন নাকি আরো কয়েক বছর আর্জেন্টিনার জার্সিতে খেলবেন সেটি নিশ্চিত নয় এখনো। ডি পল মনে করেন, মেসি চাইলে অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন। তার কারণ হিসেবে বলেন, মেসি বাকিদের থেকে আলাদা খেলোয়াড। মেসির মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে।
ডি পল বলেন, ‘তিনি যতদিন চান, খেলে যেতে পারবেন। কারণ তিনি অন্য পর্যায়ের খেলোয়াড়, তার মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আমরা চেষ্টা করব এই বিশ্বকাপ তার জন্য উপভোগ্য করে তোলার এবং আমরা যদি শেষ দিনে (ফাইনাল) পৌঁছাতে পারি, সেটা হবে আরো ভালো কিছু।’
কাতার বিশ্বকাপে গ্রুপ সি থেকে লড়বে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের ৩ প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড আর সৌদি আরব।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৩ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৪সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৬সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৯বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১০হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত