
তাহলে কি বার্সালোনাতেই থেকে যাচ্ছেন লিওনের মেসি। ক্লাবের সাথে তার সব ধরনের আলোচনা প্রায় চূড়ান্ত। ন্যু ক্যাম্পেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুক্তিপত্র প্রস্তুত। এখন শুধু তার ওপর কলম ধরাটাই বাকি মেসির। বার্সা কর্মকর্তারা আশা করছেন সেটাও খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দেয়া যাবে।
মঙ্গলবারই বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মেসির সঙ্গে আলোচনা সফলভাবে এগিয়ে চলছে। খুব দ্রুতই একটা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া যাবে।
এবার স্প্যানিশ পত্রিকা মার্কাও প্রায় একই রিপোর্ট প্রকাশ করলো। তারা লিখেছে, মেসির সঙ্গে সব চূড়ান্ত। শুধু স্বাক্ষরটাই বাকি এখন। মার্কা লিখেছে, দু’পক্ষের মধ্যেই আলোচনা শেষ। বার্সার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন মেসি। আগামী দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।
ক্যাডেনা কোপ এর মিগুয়েল রিকোর বরাত দিয়ে মার্কা লিখেছে, ‘বার্সা সঙ্গে মেসির দারুণ একটি চুক্তি হয়ে গেছে। বার্সেলোনা অধিনায়ক খুব দ্রুতই ক্লাবের সঙ্গে তার চুক্তি নবায়ন করে নিচ্ছেন।’
সদ্য সমাপ্ত মৌসুমের শুরু থেকেই বার্সায় মেসির ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়ে যায়। মৌসুমের শুরুতেই তিনি ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও আইনি মারপ্যাঁচে পড়ে শেষ পর্যন্ত যেতে পারেননি। তবে তিনি চুক্তিও নবায়ন করেননি। যার ফলে, চলতি জুন মাসের ৩০ তারিখ বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর তিনি হয়ে যাবেন স্বাধীন। যে কোনো ক্লাবে যেতে পারেন তিনি। ইচ্ছা করলে, বার্সায়ও থাকতে পারবেন।
মূলতঃ বার্সার সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। সেই বার্তেম্যু এখন আর ক্লাবে নেই। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হুয়ান লাপোর্তা। যার কারণে পরিবেশও উন্নতি হতে শুরু করে। শুধু তাই নয়, মেসির ছোটবেলার বন্ধু, জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরোকে বার্সায় নিয়ে আসাটাও মেসির সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত