জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬ ৯:৪৫ পিএম

মোংলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল জানান, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিনলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জিনলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।

আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।

মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...