
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোরেলগঞ্জ বাজারের ক্রেতারা জানান, সবজি কিনতে তারা অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন। এসএম রিফাতুল ইসলাম জনি নামের এক ক্রেতা বলেন, শেষ কবে এত বেশি দামে সবজি কিনেছি মনে নেই। কেজিতে ১০০ টাকার নিচে কোনো সবজি পাইনি।
শনিবার (২৩ আগস্ট) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের অনেকেই উচ্চমূল্যের কারণে সবজি কেনা কমিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার খালি হাতে বাড়ি ফিরছেন। গৃহিণী সাথী ইসলাম জানান, সীমিত আয়ের সংসারে সবজির বাড়তি দাম সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, আগের তুলনায় কম কিনছি। তবে একেবারে না কিনলেও রান্না চলবে না, তাই অল্প অল্প করে নিচ্ছি।
বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। মোরেলগঞ্জে বিক্রেতা জাহাঙ্গীর হোসেন ফরাজী ও শেখ সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, ‘এখন কম উৎপাদনের মৌসুম। অতিবৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজি কম, দাম বেশি।
বর্তমানে বাজারে আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, কাঁকরোলসহ বিভিন্ন সবজির দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে। কাঁচামরিচের দামও রেকর্ড পরিমাণে বেড়েছে; যেখানে আগে প্রতি কেজি ১৫০-১৬০ টাকায় বিক্রি হতো, এখন তা ২০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির সঙ্গে বাড়ছে ডিম ও মুরগির দামও। এক মাস আগে যেখানে ডজনপ্রতি ডিম ১২০-১২৫ টাকায় পাওয়া যেত, এখন তা ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় ১০-২০ টাকা বেশি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০-৩২০ টাকায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের উচিত কৃষি উৎপাদন বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটানো, যাতে বাজারে দাম স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ক্রেতাদের সচেতনতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পাইকারি সবজি ব্যবসায়ী আব্দুর রশিদ ফকির বলেন, টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, তাই বাজারে বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি হওয়ায় বেশী দামে বিক্রি করতে হচ্ছে।
এম জি
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত