প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ ২:৪৪ পিএম

ময়মনসিংহ নগরীর চরপাড়ায় এলাকায় শরিফ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

গত শুক্রবার (৮ এপ্রিল) নারায়নগঞ্জের ফতুল্লাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জেলার কাশিগঞ্জ এলাকার নুর মোহাম্মদের ছেলে প্রধান আসামী রাকিবুল হাসান তপু, নগরীর সানকিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শান্ত ইসলাম ও পরানগঞ্জ এলাকার কেরামত আলীর ছেলে আরিফুজ্জামান আরিফ।

শনিবার সকালে পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, নিহত শরীফ ও আসামীরা পরস্পরের বন্ধু। তারা নগরীর চরপাড়া এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকান থেকে চাঁদা আদায় করত। নিহত শরীফ গত কিছুদিন ধরে নিজে আলাদা গ্রুপ তৈরী করে চাঁদা আদায় করে নিজের আধিপাত্য ধরে রাখে। কিন্তু প্রধান আসামী তপু গ্রুপ শরীফকে তার দল নিয়ে তাদের দলে যোগ দিতে বলে। এতে শরীফ রাজি না হওয়ায় আসামীরাও প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। এ ঘটনার জেরেই হত্যাকান্ডের শিকার হয় শরীফ।

পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করা হয়। গ্রেফতারকৃত তিনজন প্রাথমিক জিঞ্জাসাবাদে এই হত্যাকান্ডের সাথে জড়িতের কথা শিকার করেছে। এই মিশনে পাঁচজন জড়িত ছিল। পলাতক বাকী দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পিবিআই পুলিশ সুপার।

উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) মধ্যরাতে শরিফের চরপাড়া বাসার সামনেই আসামীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা গুরুতর অবস্থায় শরিফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের বাবা শহীদুল আলম চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দয়ের করে। শরিফ গৌরীপুর উপজেলার টাঙ্গগুয়া গ্রামের শহীদুল আলম চৌধুরীর ছেলে।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...