
যশোরের কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের নতুন পদ্ধতি প্রদর্শন করা হয়।
এ ছাড়া মেলায় কৃষকদের জন্য পরামর্শ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
এ সময় অনুষ্ঠানের অতিথি ও মেলায় আসা দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে এগিয়ে নিতে ও চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের মেলার বিকল্প নেই।
আগামী ২২ এপ্রিল তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষ হবে।
ইএটি
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত