বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৬ ১২:৩৪ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাড়া নেওয়া বিআরটিসি বাস কাঠমালতি এবং মালবাহী নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়ে আরো একজন আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়াটানার পুলিশ সুপারের কার্যালয় থেকে ছেড়ে আসা যবিপ্রবির কাঠমালতি বিআরটিসি সিঙ্গেল বাসটি পোলতাডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি মালবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় নসিমনের দুইজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি হাফিজুর রহমান (৫০) যশোর চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে এবং গুরুতর আহত হওয়া অপর ব্যক্তি একই গ্রামের খায়রুলের ছেলে রুবেল হোসেন খোকন (৩৫)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় নেওয়া বিআরটিসি একতলা বাসের সঙ্গে একটি মালবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে অপর পাশ দিয়ে যাওয়া বিআরটিসি বাসের সাথে মুখোমুখি হয়ে যান। দুর্ঘটনায় নসিমন চালক গুরুতর আহত হন এবং তার সহযোগী নিহত হন। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে ভাড়ায় নেওয়া বিআরটিসি বাসের ইনচার্জ শমসেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে খুলনা জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন বাস সরবরাহের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের কোনো গাড়িই ফিটনেসবিহীন নয় এবং দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশে আগে থেকেই একটি ঢাকনা লাগানো ছিল, যা দুর্ঘটনার পর আরও বেশি ক্ষতিগ্রস্ত ও ভাঙা দেখা যাচ্ছে। আমরা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়কে ফিটনেসবিহীন গাড়ি সরবরাহ করি না।

দুর্ঘটনায় জড়িত বাসচালক ও হেল্পারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না – এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...