
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখনই এই নিষেধাজ্ঞার ঘোষণা সামনে এলো। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ইরানি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিষেধাজ্ঞার শিকার ব্যক্তির নাম মোহাম্মদ আলী হোসেইনি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যেসব কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে- দেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কোম্পানি, পার্স বানাইয়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, সেপেহর দেলিজান ক্যানোপি কোম্পানি এবং দেলিজান সিনা কম্পোজিট কোম্পানি।
মার্কিন রাজস্ব বিভাগ দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সহযোগিতা থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণ করেই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ্রহ প্রকাশ করেন।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় পরোক্ষভাবে অংশগ্রহণও করে। কিন্তু বাস্তবে নিজের দাবি ইরানের ওপর চাপিয়ে দেওয়া এবং ইরানের কোনো দাবি মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
বিশ্লেষকরা বলছেন, এ পর্যন্ত ভিয়েনা সংলাপে যতটা অগ্রগতি হয়েছে তা ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে সম্ভব হয়েছে। কিন্তু ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিশেষ করে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি থেকে বাইডেন প্রশাসনের সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
- ১দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ২শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৩সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৪শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৫২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৬কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৭ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৮আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত