
যুক্তরাষ্ট্রে চারটি পৃথক সহিংসতার ঘটনায় ১৮ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম এবং পুলিশের তথ্য অনুযায়ী, সিনসিনাটি শহরে স্থানীয় সময় রোববার মধ্যরাতে বেশ কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে।
প্রথম গোলাগুলির ঘটনা ঘটেছে ওয়ালনাট হিলস এলাকায়। স্থানীয় সময় রাতে ১২টার দিকে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দ্বিতীয় গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় ১২টা ৩৪ মিনিটে। অ্যাভোনডেলের চালফোন্টে অ্যাভিনিউয়ে চারজন গুলিবিদ্ধ হয়েছে।
ওয়ালনাট হিলসের আশেপাশে শনিবার মধ্যরাতে তিনজনকে গুলি করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত। এরপরেই পুলিশের কাছে অ্যাভোনডেল শহর থেকে ফোন আসে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ২১ বছর বয়সী অ্যান্তনিও ব্লেয়ার নামের এক তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওভার দ্য রাইনের আশেপাশেও সহিংসতার খবর পেয়েছে তারা। সেখানে প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় ৩৪ বছর বয়সী রবার্ট রোগার্স নামে ৩৪ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে ৩০ বছর বয়সী জ্যাকিজ গ্রান্তাত নামে একজন ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল সেন্টারে মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৬০ থেকে ৯০ মিনিট ধরে গোলাগুলি হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সহিংসতার ঘটনাগুলো আলাদা হলেও সবগুলোই ভয়াবহ এবং করুণ।
পুলিশ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডে গোলাগুলির ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার পর সিনসিনাটি পুলিশের প্রধান বলেছেন এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমি সব নাগরিককে বলতে চাই যে, যথেষ্ট হয়েছে। আমরা চুপ করে বসে থাকব না। বন্দুকের সহিংসতা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত