
যুক্তরাষ্ট্রের ‘টেস্কওয়ার্ল্ড ইউএসএ/এপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’ শীর্ষক বাণিজ্য মেলায় অংশ নিবে ১০ বাংলাদেশি প্রতিষ্ঠান। নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেনের নেতৃত্বে সংগঠনটি একটি বিশেষ বাংলাদেশি প্যাভিলনসহ এই বাণিজ্য মেলায় অংশ নেবে।
বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের পণ্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্যাভিলয়নে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হবে।
সূত্র জানায়, ২২টি দেশের মোট ৩২৪ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার প্যাভিলন থাকবে এ মেলায়। চীনের ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেবে এ মেলায়।
নিউইয়র্ক মেলায় বাংলাদেশের যে সব কোম্পানি অংশ নেবে- আরজিন্স প্রডিউসার লি., হাম-মীম ডেনিম, পাওনিয়ার ডেনিম, ম্যাস্ক উইল বিডি, পেঙ্গনু গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল অ্যাপারেল, এনটুএন সোর্সিং।
এসব কোম্পানি বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের আওতায় মেলায় অংশ নেবে। তাছাড়া ঢাকা ফারইস্ট এবং উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস) সরাসরি মেলায় অংশ নেবে।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত