
রাত মানেই একটু অবসর। সারাদিনের ক্লান্তি কাটাতে নিজেকে একটু সময় দেয়া। নিজের কিছুটা যত্ন নেয়া। কিন্তু অলসতা পেয়ে বসে অনেক সময়। কোনোরকম হাত-মুখ ধোয়াটাকেই আমরা ত্বকের যত্ন বলে ধরে নেই। হয়তো মনে মনে ভাবি, কাল থেকে নিজের প্রতি যত্নশীল হবো। কিন্তু তা বেশিরভাগ সময়েই বাস্তবায়িত হয় না। এমন ছোটখাট উদাসীনতার কারণে ত্বকের ক্ষতি হতে পারে।
দিনশেষে আমাদের মতো আমাদের ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। সেজন্য ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করা জরুরি। তাই ঘুমের আগে দাঁত পরিষ্কারের মতোই মুখ পরিষ্কারের বিষয়টিও গুরুত্ব দিন। ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করা কেন জরুরি সেকথা প্রকাশ করেছে বোল্ডস্কাই।
দিনের বেলা হয়তো আপনি ত্বকে হালকা মেকআপ বা প্রসাধনী ব্যবহার করেন। আবার বাইরে বের হওয়ার কারণে প্রচুর ধুলোবালি মধ্য দিয়ে যেতে হয়। আপনি যদি ঘরে ফিরে ত্বক পরিষ্কার না করেন তবে ধুলোবালি এবং মৃত ত্বকের কোষগুলো আপনার ত্বকের ছিদ্রতে আটকে যেতে পারে। আবার মেকআপ ত্বকের ছিদ্রগুলোর ভেতরে ঢুকে যায় এবং দীর্ঘ সময়ের জন্য মুখ পরিষ্কার না করা হলে, ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তাই রাতে অবশ্যই ভালোভাবে মুখ পরিষ্কার করতে হবে। সম্ভব হলে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন।
যে দু’টি কারণে ব্রণ হতে পারে তা হলো- বদ্ধ ছিদ্র এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া। তাই ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে ত্বক পরিষ্কার করুন। এর ফলে ত্বকের বদ্ধ ছিদ্রগুলো খুলে যায় এবং মুখ থেকে সমস্ত ময়লা দূর হয়, যা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ হতে পারে।
চোখে দীর্ঘক্ষণ মেকআপ রাখলে চোখ জ্বালা হতে পারে এবং চোখে ইনফেকশনও হতে পারে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এগুলো ভালোভাবে পরিষ্কার করে তবেই ঘুমাতে যান।
ভালো ঘুম ত্বকের জন্য ভীষণ উপকারী। কারণ, রাতের বেলা ত্বক পুনরায় জীবন্ত হয়ে ওঠে এবং মৃত ত্বকের কোষগুলো দূর হয়। তবে আপনি যদি আপনি যদি রাতে মুখ না ধুয়ে ঘুমিয়ে যান, তাহলে ত্বকের এই নিরাময় প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
প্রতিনিয়ত ময়লা, ধূলিকণা, দূষণ, ধোঁয়া এবং অন্যান্য জিনিসের সংস্পর্শে আসে আমাদের ত্বক। যা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। সময়ের সাথে সাথে, এগুলো আমাদের ত্বককে নিস্তেজ এবং ক্লান্ত করে তোলে। তাই মুখের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে ঘুমের আগে মুখ পরিষ্কার রাখা জরুরি।
- ১প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ২মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
- ৫অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ৬দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৯যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
- ১০উত্থানে শুরু পতনে শেষ
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৩আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৬প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৭কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৮জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত