
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত টিকিয়ে রাখতে প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ত দেও জামানত বায়েয়াপ্ত হয় বলে জানিয়েছেন রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ্ধসঢ়; আল মোতাহাসম।
রংপুর জেলা নির্বচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর-১ আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। এদের ৭ জনের জামানত বায়েয়াপ্ত হয়। এরা হলেন,৩৫০ ভোট পেয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোঃ বখতিয়ার হোসেন (হাতুড়ি), ৪০৯ ভোট পেয়ে তৃণমূল বিএনপির মোঃ বদরুদ্দোজা চৌধুরী (সোনালী আাঁশ), ১৫১ ভোট পেয়ে স্বতন্ত্র পার্থিী মোঃ মোশারফ হোসেন (মোড়া), ২ হাজার ৭৫৪ ভোট পেয়ে স্বতন্ত্র পার্থী মোঃ শাহিনুর আলম (ঈগল), ১৫৭ ভোট পেয়ে ন্যাশনাল পিপলস পার্টি হাবিবুর রহমান (আম), ২৩০ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় (ডাব) ও ১০ হাজার ৮৯২ ভোট পেয়ে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার (লাঙ্গল)। এই আসনে মোট ভোট পড়েছে ৩৪ দশমিক ৬০ শতাংশ।
রংপুর-৩ আসনে মোট প্রার্থী ৬ জন। এদের মধ্যে ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, ৫৫৭ ভোট পেয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আব্দুর রহমান রেজ (একতাড়া), ২০৩ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের মোঃ এশরামুল হক (ডাব), ২হাজার ৩১৮ ভোট পেয়ে জাসদের মোঃ সহিদুল ইসলাম (মশাল) ও ২৬৭ ভোট পেয়ে ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম)। এ আসনে বোট পড়েছে ২২ দশমিক ৩৬ শতাংশ।
রংপুর-৫ আসনে মোট প্রার্থী ছিলো ৮ জন। এদের মধ্যে ৬ জনের জামানত বাতিল হয়। এরা হলেন, ১১৫ ভোট পেয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া (একতারা), ১০ হাজার ৩৩৪ ভোট পেয়ে জাতীয় পার্টির মোঃ আনিছুর রহমান (লাঙ্গল), ১ হাজার ৩২৬ ভোট পেয়ে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ মোঃ আব্দুল বাতেন (টেলিভিশন), ১০৭ ভোট পেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আব্দুল হালিম মন্ডল (গামছা),২৬৫ ভোট পেয়ে ইসলামীফ্রন্ট বাংলাদেশের মোঃ এনামুল হক (চেয়ার) ও ৩২৭ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাহবুবুর রহমান (ডাব)। এই আসনে ভোট পড়েছে ৩৫ দশমিক ৫০ শতাংশ।
রংপুর-৬ আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে ৫ জনের জামানত বাতিল হয়েছে। এরা হলেন, ৪৭৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (কাঁচি), ১৮৪ ভোট পেয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ জাকারিয়া হোসেন (হাতঘড়ি), ৯হাজার ১৬ ভোট পেয়ে জাতীয় পার্টির মোঃ নুর আলম মিয়া (লাঙ্গল),১৬৯ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাহবুল আলম (ডাব) ও ৩২১ ভোট পেয়ে ন্যাশনাল
পিপলস পার্টির মোঃ হুমায়ুন ইজাজ (আম)। এই আসনে ভোট পড়েছে ৪৮ দশমিক ৪ শতাংশ।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত