
মাদকবিরোধী অভিযানে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে ৩৩.৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে র্যাব।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার ভোরে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী করে এই গাঁজা জব্দ করে।
গ্রেফতাররা হলেন- লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার আলাল উদ্দিনের ছেলে ট্রাকের চালক মোঃ দুলাল ইসলাম এবং একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ট্রাকের হেলপারর মোঃ জামিনুল।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।
বিএইচ
- ১বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ২ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৩খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৪চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৫রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৬ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ৭পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৮কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৯রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত