
রংপুর মহানগরীর ১৫ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রোববার বিকেলে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মেহেদী হাসান রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া, শাহাদাৎ হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার মধ্যরাতে মডার্ন মোড় এলাকার মিলন, রাব্বি হাসান সহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলামের উপর দেশীয় অস্ত্র হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ৭২ ঘন্টা পাড় হলেও আসামি গ্রেফতার না করায় দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবি জানান।
তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- ১আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ২ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৩হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৪পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৫কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৬জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৭রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৮মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৯পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত