
ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) রপ্তানিকারকদের জন্য ডলারের দাম আরেক দফা বাড়িয়েছে। ফলে এখন থেকে রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৪ টাকা। নতুন এ সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হয়েছে।
এবিবি ও বাফেদা এক বৈঠকে রপ্তানি আয়ে ডলারের নতুন এ দাম নির্ধারণ করে। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত (১০৭ টাকা) রাখা হয়েছে। বাফেদা ও এবিবির এ সিদ্ধান্ত সব ব্যাংককে চিঠি দিয়ে জানানো হয়েছে।
ব্যাংকগুলোতে পাঠানো বাফেদার চিঠিতে বলা হয়, এখন থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৪ টাকা। গত ফেব্রুয়ারিতে রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দাম ১০৩ টাকা নির্ধারণ হয়েছিল। এর আগের মাসে রপ্তানি আয়ে ডলারের দাম ছিল ১০২ টাকা। এবিবি-বাফেদার নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা আগের তুলনায় আরও বেশি অর্থ পাবেন।
তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো রয়েছে। অর্থাৎ রেমিট্যান্সে প্রতি ডলারে ১০৭ টাকা পাবেন গ্রাহক। এর মাধ্যমে প্রবাসীরা বৈধ পথে বিদেশ থেকে যে ডলার পাঠাবেন তার বিপরীতে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা করে পাবেন। আর আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। ডলারের এ সংকট মোকাবিলায় শুরুতে নির্দিষ্ট দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরও সংকট না কাটায় গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর এ দুই সংগঠনের নেতারা ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে আসছেন।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত