
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, রমজানের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পিঁয়াজ, তেল ও ডাল আমদানি করা হবে। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এই আমদানির বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর কথা হয়েছে। রমজানের আগেই তা চালু হবে বলে কথা দিয়েছেন। সুতরাং রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
রোববার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর বাজারে নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান কাজ হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন সেই জায়গাতে ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এখন ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এখন দেশের অর্থনীতি ভালো চলছে। আর আমরা অর্থনৈতিক সংকটে না পড়ার প্রধান কারণ বাংলাদেশের কৃষি। বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় শক্তি কৃষি খাত। প্রতিবছর সারাদেশে কৃষির বাম্পার ফলন উৎপাদন হচ্ছে এই কারণে অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে, সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরে বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মোমেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য চিত্র নায়ক ফেরদৌসসহ আরও অনেকে।
এম জি
- ১পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ২এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৩বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৪যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৫শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৮একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ১০শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত